সংবাদ শিরোনাম:

এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:46:11 pm, Wednesday, 3 January 2024
  • 5 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরগুনা সওজ’র তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার কথা। খবর আসে ভোটের প্রচারণায় যাবেন সংসদ সদস্য। তার গাড়িবহর ঘাটে আসতে আসতে ৩০ মিনিট দেরি হওয়ায় বেলা আড়াইটায় ফেরি ছেড়ে যায়।

হুমায়ুন কবির নামে ফেরির এক যাত্রী বলেন, ‘আজ (বুধবার) বেলা ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।

ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ বলেন, ‘ফোন করে আমাকে বলা হয়েছে, এমপি সাহেব ঘাটে না যাওয়ার পর্যন্ত ফেরি না ছাড়তে। তার গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই।

তিনি আরও বলেন, ‘এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়।’

এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়!

প্রকাশের সময় : 06:46:11 pm, Wednesday, 3 January 2024