এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের গান Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের গান

এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের গান

এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের গান




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক গান গেয়েই চলেছেন হিরো আলম। বাংলা, আরবি, হিন্দি, চীনা, ইংরেজি ভাষার পর এবার ইন্দোনেশিয়ান ভাষায় গান গাইলেন তিনি।

 

 

শনিবার গানটি হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ইন্দোনেশিয়ান ভাষায় তার গাওয়া এ গানটি বিরহের। এক প্রেমিক যুগলের বিরহের গান।

 

 

নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেননি।

 

 

সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি একের পর এক গান গেয়ে যাচ্ছেন।

 

 

সঙ্গীতজগতে আত্মপ্রকাশ নিয়ে হিরো আলমের বক্তব্য, আমি তো মানুষের মন রাঙাতে চাই। ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারো পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD