এক মণ হরিণের মাংস বরগুনায় উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




এক মণ হরিণের মাংস বরগুনায় উদ্ধার

এক মণ হরিণের মাংস বরগুনায় উদ্ধার




বরগুনা প্রতিনিধি:জেলেদের কাছে থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাথা ও দুটি চামড়াসহ এক মণ হরিণের মাংস উদ্ধার করেছে বরগুনার পাথরঘাটা উপজেলা স্টেশনের কোস্টগার্ড।বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদীর পক্ষীদিয়া চর থেকে বরফে সংরক্ষিত অবস্থায় হরিণের মাথা, চামড়া ও মাংস উদ্ধার করা হয়।

 

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। উদ্ধার হরিণের মাথা, চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার সাব লে. জহিরুল ইসলাম বলেন, নিয়মিত টহলের সময় জেলেদের কাছ থেকে তথ্য পেয়ে পক্ষীদিয়া চরে অভিযান চালিয়ে বনের মধ্যে একটি জীর্ণ পরিত্যক্ত ঘরে বরফে সংরক্ষিত অবস্থায় হরিণের একটি মাথা, দুটি চামড়া ও ৪০ কেজি মাংস উদ্ধার করা হয়েছে।

 

তিনি আরও জানান, অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে হরিণ শিকারীরা। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করা হরিণের মাথা, মাংস ও চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD