ঈদে টানা ছুটি বাড়ার ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্ত বাকি Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ সংসদে বিরোধী নেতৃত্বে শফিকুর ও তাহের, গেজেট প্রকাশ পাক হামলার পাল্টা জবাব আফগানের, ১৪ সেনা নিহত হরমুজ রক্ষায় আন্তর্জাতিক জোট চান ট্রাম্প ঝালকাঠিতে গাড়ি দুর্ঘটনায় আহত নৌ কর্মকর্তা দম্পতি, শিশু নিহত নেতৃত্ব হারিয়েও পাল্টা আঘাতে ইরানের কৌশল বদল, বিপাকে যুক্তরাষ্ট্র বরিশাল সিটি নগর প্রশাসক হলেন বিলকিস জাহান শিরিন জেলা আইনশৃঙ্খলা কমিটিতে ধর্মীয় প্রতিনিধিদের রাখার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল




ঈদে টানা ছুটি বাড়ার ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্ত বাকি

ঈদে টানা ছুটি বাড়ার ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্ত বাকি




ডেস্ক রিপোর্ট ॥ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে পাঁচ দিনের ছুটি আগেই নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে এখন সেই ছুটি আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমান সূচি অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। পাশাপাশি ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জনগণের সুবিধা ও যাতায়াত পরিস্থিতি বিবেচনায় ছুটি বাড়ানোর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

জানা গেছে, এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হতে পারে। সেখানে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজন হলে অতিরিক্ত ছুটি অনুমোদন দেওয়া হতে পারে।

সরকারি সূত্রগুলো বলছে, ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়া এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়াতে ছুটি সম্প্রসারণের প্রস্তাব এসেছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়ায় সিদ্ধান্তের ক্ষেত্রেও কিছুটা সময় নেওয়া হচ্ছে।

সূত্র: প্রথম আলো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD