সংবাদ শিরোনাম:

ইসির শুনানিতে ভাগ্য নির্ধারণ প্রার্থীদের, চলছে তয় দিন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:36:34 am, Monday, 12 January 2026
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে। সোমবার (১২ জানুয়ারি) তৃতীয় দিনের মতো শুরু হওয়া এই শুনানি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হবে। আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব শুনানিতে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে ৭০টি আবেদন নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ৫১টি আপিল মঞ্জুর করা হয়। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিলও মঞ্জুর হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর এবং ৩টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

রোববার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনে ইসি আরও ৭০টি আপিলের শুনানি করে। এর মধ্যে ৫৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়। তবে বিভিন্ন কারণে ৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের আবেদন পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্ধারিত সময়ে পুনরায় হাজির হতে বলা হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। শনিবার তার আবেদনটি বিবেচনাধীন ছিল।

নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইসির শুনানিতে ভাগ্য নির্ধারণ প্রার্থীদের, চলছে তয় দিন

প্রকাশের সময় : 11:36:34 am, Monday, 12 January 2026