ইভিএম ব্যবহারের বৈধতা দিতে ইসির বৈঠক আজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:05:07 am, Thursday, 30 August 2018
  • 69 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহারের বৈধতা দিতে আজ- বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন- ইসি। এ জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ- আরপিও সংশোধনের বিষয়ে আলোচনা হবে। বিদ্যমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান থাকলেও সংসদ নির্বাচনে এর ব্যবহারের বিধান নেই। তাই আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছে কমিশন। এ নিয়ে আগেও একাধিক বৈঠক হয়েছে। ফের বৈঠকে বসছে কমিশন।

সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএমে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল আপত্তি করলেও তিন হাজার ৮২৯ কোটি টাকার ইভিএম কেনার পরিকল্পনা করেছে ইসি। এ টাকায় দেড় লাখ ইউনিট ইভিএম কেনার পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা আছে তাদের। সেই লক্ষ্যে দেড় লাখ ইভিএম কেনার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিশন অনুমোদন করলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আজকের বৈঠকে ইসি আরপিও সংশোধন অনুমোদন করে তা আইন মন্ত্রণালয়ে পাঠাবে। মন্ত্রণালয়ে ভেটিং শেষে তা মন্ত্রিসভায় উঠবে। সেখানে পাস হলে তা সংসদ উত্থাপিত হবে এবং পাস করতে হবে। পরে তা কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইভিএম ব্যবহারের বৈধতা দিতে ইসির বৈঠক আজ

প্রকাশের সময় : 05:05:07 am, Thursday, 30 August 2018