অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের কথা শুনে কাঁদলেন Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের কথা শুনে কাঁদলেন

অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গাদের কথা শুনে কাঁদলেন




অনলাইন ডেস্ক: টেকনাফ উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের ওমর হাশেমের শিশু কন্যা। প্রথমে ক্যাম্প পরিদর্শনের শুরুতে তার সঙ্গে কথোপকথন করেন জাতিসংঘের বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।মিয়ানমারের ওপারে নির্যাতন এবং এপারে অবস্থানের কথা জানতে চান এ দূত। এই শিশুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে জি ব্লকের ২৮৫ নম্বর মুজিবুর রহমানের ঘরে যান তিনি। তাদের কাছে মিয়ানমারে নির্যাতনের কথা শোনার পাশাপাশি ক্যাম্পে ত্রাণ পাওয়া না পাওয়ার বিষয়েও কথা বলেন। এসময় অশ্রুসিক্ত হন অ্যাঞ্জেলিনা জোলি। পরে ব্র্যাকের একটি ক্যাম্পে বসে রোহিঙ্গা দুস্থ ও প্রতিবন্ধী অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংস্থাগুলো নির্দেশ দেন। পরে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বেশ কিছুক্ষণ অবস্থান নেন। এর আগে আজ সোমবার দুপুর ১টার দিকে তিনি ইউএনএইচসিআরের গাড়ি বহর নিয়ে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

 

 

জানা যায়, জাতিসংঘের এই বিশেষ দূত প্রথমে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক যান। এরপর জি-ব্লক গিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে মিয়ানমারের সেনা কর্তৃক নির্যাতন, হত্যাকাণ্ড এবং বসত-বাড়ি অগ্নিসংযোগের বর্ণনা শোনেন।

 

 

এরপর কি কি পদক্ষেপ নিলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী তার মতামত নেন।এছাড়া বি-ব্লকের এনজিও সংস্থা ব্র্যাকের স্বেচ্ছাসেবকদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। এরপর বিকেল ৪টার দিকে তিনি ক্যাম্প থেকে বেরিয়ে ইনানীতে অবস্থিত হোটেল রয়েল টিউলিপের উদ্দেশ্যে রওনা করেন তিনি।

 

আজ মঙ্গলবার উখিয়া উপজেলার বিভিন্ন অস্থায়ী রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শন করে অ্যাঞ্জেলিনা জোলি এক সংবাদ সম্মেলনে যোগ দিবেন বলে জানা গেছে।উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি গতকাল সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন।

 

হলিউড বিখ্যাত এ অভিনেত্রী ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD