সীমান্তে উত্তেজনায় ছাড় নয়, অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




সীমান্তে উত্তেজনায় ছাড় নয়, অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ

সীমান্তে উত্তেজনায় ছাড় নয়, অপতৎপরতা রুখতে বিজিবিকে নির্দেশ




ডেস্ক রিপোর্ট ॥ সীমান্তে শক্তি জোরদার এবং যেকোনো অপতৎপরতা রুখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে বিজিবির সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তের কোনো ধরনের উত্তেজনায় ছাড় দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।”

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে বড় ধরনের উত্তেজনা নেই, তবে যেকোনো উসকানি প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক থাকবে। তিনি জানান, “বিজিবি আমাদের ফ্রন্টলাইন ডিফেন্স। কোনোভাবে দেশ আক্রান্ত হলে বিজিবি প্রথম প্রতিরোধ করবে। শত্রুদের মোকাবিলা করেই বিজিবি এগিয়ে যাবে।”

বিজিবির কার্যক্রম আরও শক্তিশালী করতে বাজেট বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, “যেকোনো বাহিনীর শক্তি বাড়াতে বাজেট একটি বড় বিষয়। বিজিবির উন্নয়নে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।”

সীমান্তবর্তী নাগরিকদের উদ্বেগের কোনো কারণ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সীমান্তবর্তী নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তা নিশ্চিতে আমরা সবসময় প্রস্তুত।”

উপদেষ্টা বিজিবির সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে বিজিবি অত্যন্ত সহনশীল, মানবিক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি আগের চেয়ে সাহসী ভূমিকা পালন করছে।”

উল্লেখ্য, বিজিবি সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে শক্তি বাড়ানো এবং দায়িত্ব পালনে এ বাহিনীর আরও সক্রিয় ভূমিকা ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD