‘শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা হবে দারুণ কিছু’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




‘শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা হবে দারুণ কিছু’

‘শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা হবে দারুণ কিছু’




দুই বাংলার বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের নায়িকা হয়েছেন নুসরাত ফারিয়া। তবে ঢাকাই কিং শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ আসেনি- এ পর্যন্ত। এবার সে উপলক্ষ এলো বলে।
খবর মিলেছে, নুসরাত ফারিয়া এবার নায়িকা হচ্ছেন শাকিব খানের। তারা আসছেন নতুন ছবি নিয়ে। নাম ‘শাহেনশাহ’। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
নুসরাত ফারিয়া বাঙলা ট্রিবিউনকে বললেন, ‘ছবিটি নিয়ে আলোচনা হয়েছে। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা হবে দারুণ কিছু। শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান বিস্তারিত জানাবে। কিছু বিষয় ভালোভাবে দেখে আজ (৫ আগস্ট) রাতে চুক্তিবদ্ধ হতে পারি।’
এদিকে শাপলা মিডিয়া থেকে জানানো হয়, আজ (৫ আগস্ট) রাতে শাকিব খান ও নুসরাত ফারিয়া ‘শাহেনশাহ’ ছবির জন্য চুক্তিবদ্ধ হবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ আগস্ট ছবির মহরত অনুষ্ঠিত হবে। তারপরেই শুটিং শুরু হবে। থাকছে আরও কিছু চমক।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ছোট পর্দার জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত ফারিয়া। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘হিরো ৪২০’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘বাদশা’, ‘বস-টু’, ‘ইনস্পেক্টর নটিকে’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD