যে কারণে বন্ধ মেট্রো চলাচল Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




যে কারণে বন্ধ মেট্রো চলাচল

যে কারণে বন্ধ মেট্রো চলাচল




ডেস্ক রিপোর্ট: কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে মেট্রো চলাচল। আজ রোববার দুপুরে এমআরটি ৬ এর উপপরিচালক তরফদার মাহমুদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর ২টা ৫০ মিনিটে কাজীপাড়া মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো চলাচল বন্ধ দেখতে পাওয়া যায়।

ডিএমটিসিএল এর জেনারেল ম্যানেজার নজরুল ইসলাম (সিগন্যালিং) ডেইলি স্টারকে বলেন, ‘মেট্রোরেলের ওভারহেড বৈদ্যুতিক লাইন ট্রিপ করায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে।’

এর আগে, আজ বিশ্ব ইজতেমার শেষ দিন হওয়ায় যাত্রীদের প্রচণ্ড ভিড় সামলাতে উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথ সময়ে সময়ে বন্ধ করে দিতে হচ্ছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আজ রোববার সকাল সাড়ে ১১টা থেকে মেট্রোরেল কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেওয়া শুরু করেছে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন (৬) এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘আজ যাত্রীদের প্রচণ্ড চাপ। স্টেশনের প্রথম তলা যেখানে টিকিট বিক্রি হয়, এর একটি নির্দিষ্ট ধারণক্ষমতা আছে। সেই ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় উত্তরা উত্তর স্টেশনের প্রবেশপথগুলো বন্ধ করতে হয়।’

দুপুর ১টা ৫০ মিনিটে তিনি বলেন, ‘প্রতি আধঘণ্টা অন্তর অন্তর প্রবেশপথ বন্ধ করতে হচ্ছে। যাত্রীদের চাপের কারণেই আমাদের এই ব্যবস্থা চালিয়ে যেতে হচ্ছে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD