যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজছে বিপিসি, তবে মজুদ পর্যাপ্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজছে বিপিসি, তবে মজুদ পর্যাপ্ত

যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজছে বিপিসি, তবে মজুদ পর্যাপ্ত




ডেস্ক রিপোর্ট ॥ আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি তেলের বিকল্প বাজার খোঁজার চিন্তাভাবনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে দেশে বর্তমানে পর্যাপ্ত মজুত থাকায় দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) কারওয়ান বাজারে বিপিসি ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে এখন ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে। এ মজুত পরিস্থিতি বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

তিনি জানান, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইতোমধ্যে ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। ফলে আমদানি প্রক্রিয়া সচল রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতির আশঙ্কা নেই।

মজুতের হিসাব তুলে ধরে তিনি বলেন, ডিজেল ১৪ দিন, অকটেন ২৮ দিন, পেট্রোল ১৫ দিন, ফার্নেস অয়েল ৯৩ দিন এবং জেট ফুয়েল ৫৫ দিনের মজুত রয়েছে।

বিপিসি চেয়ারম্যান আরও বলেন, বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দিলে দ্রুত বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আশ্বস্ত করে বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং নিকট ভবিষ্যতে মূল্যবৃদ্ধির কোনো শঙ্কা নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD