বাউফলে উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে আহত Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




বাউফলে উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে আহত

বাউফলে উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে পিটিয়ে আহত




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ  পটুয়াখালীর বাউফলে উপজেলা ভূমি অফিসের মিজানুর রহমান (৪৫) নামে এক কর্মচারিকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাতে কেশবপুর চৌমূহনী বাজারের পশ্চিম পাশে বড় বাড়ি বটতলা সড়কে ঘটে এ ঘটনা। আহতের স্বজন ও স্হানীয়রা জানায়, অফিস থেকে ফেরার পথে মোবাইল ফোনে অবস্থান নিশ্চিত করে রাত সাড়ে ৮টার দিকে খুরম (৪৪), মাহতাব (৪০) ও লিটু হাওলাদার (৩৫) নামে তিনজন কেশবপুর গ্রামের কুট্টি হাওলাদারের ছেলে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মিজানুরকে পিটিয়ে আহত করে সড়কে ফেলে রাখে।

গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উপজেলা সদরে নিয়মিত অফিসে যাতায়াতে লিটু হাওলাদারের ভাড়ায় চালিত মাটরসাইকেল ব্যবহার না করায় পিটিয়ে আহত করা হয় তাকে। এব্যাপার বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD