বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রের রগ কর্তন, গ্রেপ্তার ২ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রের রগ কর্তন, গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রের রগ কর্তন, গ্রেপ্তার ২

বরিশালের গৌরনদীতে স্কুল ছাত্রের রগ কর্তন, গ্রেপ্তার ২




গৌরনদী প্রতিনিধি॥ বরিশালের গৌরনদী উপজেলায় বাসার ভেতরে ঢুকে রাসিক হাওলাদার (১৬) নামের স্কুল ছাত্রকে কুপিয়ে জখম করেছে মাদকসেবী এক যুবক। এতে রাসিকের বাম হাতের রগ কর্তন এবং বাম হাতের আঙ্গুল কেটে গেছে। আহত রাসিক খাঞ্জাপুর পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও প্রবাসী নজরুল হাওলাদারের পুত্র।

 

 

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ওই ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গৌরনদী পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুলছাত্র রাসিক হাওলাদার তার সহপাঠী এক ছাত্রীকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে সুন্দরদী এলাকায় নানা আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে আসে। ওই ঘটনাকে কেন্দ্র করে পাশের বাসার মাদকসেবী রফিক সরদার (২৫) ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে স্কুলছাত্র রাসিক হাওলাদারকে বটি দিয়ে বেধড়ক কুপিয়ে মারাত্মক জখম করে।

 

এতে তার বাম হাতের রগ কর্তন এবং বাম হাতের হাড় ও ৪টি আঙ্গুলের অধিকাংশ কেটে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শেবাচিম হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, শুক্রবার ওই ছাত্রের মামা আকবর হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত তিনজনের নাম উল্লেখসহ ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

 

আসামিরা হলেন রফিক সরদার, তার মা রানু বেগম, ভাগ্নিপতি শাখাওয়াত হোসেন কামরুল। মামলা দায়েরের পর পুলিশ দুপুরে অভিযান চালিয়ে প্রধান আসামির মা রানু বেগম ও শাখাওয়াত হোসেন কামরুলকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই ২ আসামিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD