বরিশাল-২ আসনে,আ:লীগ প্রার্থী শাহে আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু




বরিশাল-২ আসনে,আ:লীগ প্রার্থী শাহে আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ

বরিশাল-২ আসনে,আ:লীগ প্রার্থী শাহে আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ অর্পণ




সুমন খান , বানারীপাড়া প্রতিনিধিঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ অর্পন ও জিয়ারত করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতির পিতার সমাধীতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন।পরে তিনি জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রুহের মাগেফেরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র সাবেক উপ-পরিচালক ও বানারীপাড়ার চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক ভিপি পরিমল কুন্ডু,জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার,শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তালুকদার,আনোয়ার হোসেন,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি সুজন মোল্লা,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ আউয়াল খান,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জহির খান,যুবলীগ নেতা হারুন মৃধা,শাওন বালী,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রনি প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD