বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামী মুসা বন্ড গ্রেফতার Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম




বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামী মুসা বন্ড গ্রেফতার

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামী মুসা বন্ড গ্রেফতার

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামী মুসা বন্ড গ্রেফতার




বরগুনা প্রতিনিধি॥ বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি মুসা বন্ডকে (২৩) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রিফাত হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে সদর থানায় আরও চার মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বরগুনার মাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেল এএসপি মেহেদী হাসান।

 

 

রিফাত হত্যাকাণ্ডের মামলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া এজাহারভুক্ত এক নম্বর আসামি নয়ন বন্ডের ঘনিষ্ঠ ছিলেন মুসা। এছাড়া তিনি বন্ড বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। মুসা বরগুনা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি এলাকার কামাল খানের ছেলে।

 

 

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম বলেন, রিফাত হত্যাকাণ্ডের পর মুসা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এ মামলার বিচারকাজ চলাকালে তিনি ভারতে পালিয়ে ছিলেন। রিফাত হত্যাকাণ্ডের আগে মারামারিসহ বিভিন্ন অভিযোগে মুসার বিরুদ্ধে বরগুনা থানায় চারটি মামলা হয়। সেসব মামলায় মুসার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

 

 

তিনি আরও বলেন, রিফাত হত্যা মামলায় মুসা বেকসুর খালাস পেলেও এ মামলা চলাকালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। কিন্তু মামলায় তিনি খালাস পাওয়ার পরও সেই সংক্রান্ত কোনো কাগজপত্র বরগুনা থানায় আসেনি। তাই তাকে এ মামলাসহ অন্য চারটি মামলায় গ্রেফতার দেখানো হবে।

 

 

আজ শনিবার মুসাকে বরগুনার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি কেএম তারিকুল ইসলাম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD