দিনে গরম রাতে ঠান্ডা : দুয়ারে হাতল নাড়ছে শীত! Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা




দিনে গরম রাতে ঠান্ডা : দুয়ারে হাতল নাড়ছে শীত!

দিনে গরম রাতে ঠান্ডা : দুয়ারে হাতল নাড়ছে শীত!




অনলাইন ডেস্ক//
বদলে গেছে প্রকৃতি। গত কয়েকদিনের টানা বর্ষণের পর বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে শীতের উত্তরের হাওয়ার কাঁপন লেগেছে। গ্রামীণ এমনকি যান্ত্রিক শহরে শেষ রাতে কুয়াশায় ঢাকা পড়ছে। ভোরের শ্যামল বাংলা এখন কুয়াশার চাদরে মোড়া। সকাল-সন্ধ্যায় ঘাসের সবুজ গালিচায় বিন্দু বিন্দু শিশির পরতে শুরু করেছে। এতেই অনুভূতি হচ্ছে দুয়ারে হাতল নাড়ছে শীত।

ষড়ঋতুর দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। সকালের সোনা রাঙা রোদ টিকড়ে পরে বরিশালের শ্যামল বাংলার মেঠোপথে। সারাদিন গরমের অনুভুতি হলেও বিকেলে পুনরায় শীত নেমে আসে। শীতে প্রকৃতি থেকে প্রচুর সুবিধা নেয় মানুষ। ভোরে ঘাস ও গাছের পাতায় দেখা মেলে টলমলে শিশির। গভীর রাতে টিনের চালে বাজে টপটপ শিশিরের শব্দ। হিমেল হাওয়ার সাথে বাগানে ও বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছও যেন সজীব ও সতেজ হয়ে উঠতে শুরু করেছে। শিশির স্নিগ্ধতায় কলাপাতার রঙও হয়ে উঠেছে উজ্জ্বল। এসবই শীতের চিত্র।

শীতে শিশির বিন্দু লেগে থাকে ধান গাছের পাতায়। সারাবছর ফুলহীন ছাতিম গাছেও এসেছে ফুল। এ ফুলের মৌ মৌ গন্ধে মিশে আছে শীতের আমেজ।
বরিশালের কৃষক বন্ধু সিরাজুল ইসলামের মতে, ফুলের মোহনীয় রূপ পাওয়া যায় শীতে। তাই বাহারি ফুলের দোলায় শীতে আমাদের চারপাশে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণ। বরিশালের বাজারে অল্প স্বল্প করে উঠতে শুরু করেছে শীতের সবজি। বাজারে ঢুকলেই চোখে পরছে হরেক রকম শীতের সবজি। ইতোমধ্যে শীতকালীন সবজির মধ্যে বাজারে উঠেছে বেগুন, ফুলকপি, পাতাকপি, মুলা, শিম ও লাউ। শীতকে ঘিরে বৃহত্তর দক্ষিণাঞ্চলের লেপ-তোষকের দোকানগুলোতেও ধরে আস্তে ভিড় বাড়ছে। নতুন নতুন অর্ডার নিচ্ছেন ব্যবসায়ীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD