চলন্ত বাসে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ চেষ্টা Latest Update News of Bangladesh

শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




চলন্ত বাসে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ চেষ্টা

চলন্ত বাসে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ চেষ্টা




অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে চলন্ত বাসে জর্ডান ফেরত এক প্রবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৪ জুন) রাতে ঢাকা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। শনিবার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, স্বপ্ন পরিবহণের চালক নায়েব আলী (৪০) ও হেলপার সোহাগ (২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটেরের নলডাঙ্গায়।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আশরাফুল আলম বলেন, জর্ডান ফেরত ওই নারী শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে রওনা দিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছেন। এর পর তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশ্যে স্বপ্ন পরিবহণের একটি বাসে উঠেন।

রাস্তায় সকল যাত্রী নেমে গেলে বাসের আলো বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিত্কার চেঁচামেচি করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। বাসটি দ্রত বেগে দৌলতপুর দিকে চলে যায়।তিনি আরও বলেন, ঘটনার আঁচ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন এবং গাড়ির পেছনে ধাওয়া করেন। পরে দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD