গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা

গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় সংসদে গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদী প্রবণতা ফিরে এসেছে বলে দাবি করেছেন ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনর মুক্তিযোদ্ধা হলে ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে তিনি এ বক্তব্য দেন।

‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের অবস্থান জুলাইয়ের চেতনার বিপরীতে চলে যাচ্ছে। এভাবে জনগণের মতামত উপেক্ষা করলে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুরু হওয়া আন্দোলন কোনো অবস্থাতেই বন্ধ হবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। সরকার জনগণের দাবিকে উপেক্ষা করলে রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সংসদে গণতান্ত্রিক চর্চা দুর্বল হয়ে পড়েছে এবং জনগণের প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি সরকারের প্রতি জনগণের ভোট ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।

সেমিনারে বিভিন্ন পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আলোচনায় দেশের জ্বালানি তেল সংকট এবং হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করা হয়। বক্তারা বলেন, অর্থনীতি ও জনস্বাস্থ্য পরিস্থিতিতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD