খামেনি ‘শহীদ’, প্রতিশোধে আইআরজিসির ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




খামেনি ‘শহীদ’, প্রতিশোধে আইআরজিসির ঘোষণা

খামেনি ‘শহীদ’, প্রতিশোধে আইআরজিসির ঘোষণা




আন্তর্জাতিক ডেস্ক ॥ খামেনি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন আটলান্টিক কাউন্সিল–এর উপদেষ্টা হারলান উলম্যান। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডিক্যাপিটেশন’ কৌশল প্রায়ই উল্টো ফল দেয় এবং ইরানের ক্ষেত্রে তা আরও ভয়াবহ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।

উলম্যানের ভাষ্য, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ফলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়েছে, যা ইরানের প্রতিরোধশক্তিকে ঐক্যবদ্ধ করবে। তিনি সতর্ক করেন, আলী লারিজানির মতো অভিজ্ঞ নেতার হাতে ক্ষমতা গেলে তেহরান আরও কঠোর অবস্থান নেবে।

তিনি বলেন, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটকের পর যে নমনীয়তা দেখা গিয়েছিল, ইরানে তেমনটি ঘটার সম্ভাবনা নেই। বরং অসম্পূর্ণ নেতৃত্ব নির্মূল ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর আইআরজিসি ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েল ও মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালাবে। ফার্স নিউজ এজেন্সি জানায়, অভিযান দ্রুত শুরু হবে এবং ইরানি জাতির প্রতিশোধ থেকে কেউ রেহাই পাবে না। দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে নিখুঁত অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, ইরানের সেনা ও গার্ড বাহিনীর অনেক সদস্য যুদ্ধ করতে আগ্রহী নন এবং শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD