কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ভোলা, শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত বজ্রপাতে নিহত ১ Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ভোলা, শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত বজ্রপাতে নিহত ১

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড ভোলা, শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত বজ্রপাতে নিহত ১




ভোলা প্রতিনিধি ॥ মাত্র ৩০ মিনিটের কালবৈশাখী ঝড় লন্ডবন্ড হয়ে যায় দ্বীপ জেলা ভোলা। ঝড়ে কবলে জেলার দৌলতখান উপজেলার দ্বীপ ইউনিয়ন মদনপুর ইউনিয়নে প্রায় শতাধিক ঘরবাড়ি বিদ্ধস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় নারী শিশু সহ ১০ জন আহত হয়। এছাড়াও ভোলা- খেয়াঘাট রোডে বৈদ্যুতিক খুটি ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। এদিকে বাংলাবাজারের ফাতেমা খানম আলহেরা ইসলামিয়া হিফজুল কোরআন নূরানী মাদরাসার টিনের চালা উড়ে গেছে। এছাড়াও ভোলার সদর উপজেলায় চর সামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বজ্রপাতে আমির হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোদ ঝলমলে দিনের শেষে বুধবার বিকেল ৪টার দিকে হঠাৎ ঝড় দেখা দিয়েছে দ্বীপ জেলা ভোলায় আকাশে।মাত্র ৩০ মিনিটের কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার মদনপুর ইউনিয়ন।ঝড়ের তীব্রতায় বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। আহত হয়েছেন কমপক্ষে দশজন।

ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা বিদ্যুতের তার ছিঁড়ে শহর এবং গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো কয়েক ঘন্টা। মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান একে এম নাছির উদ্দিন নান্নু বলেন, বুধবার বিকালে ৩০ মিনিটের ঝড়ে পুরো ইউনিয়নের ঘরবাড়ী লন্ডবন্ড হয়ে যায়। এতে অনেক নারী-শিশু সহ আহত হয়েছেন। এছাড়া অনেক গরু আহত হয়েছেন। আহতরা হলেন-কবীর,বশীর,ফারকু সহ আরো অনেকে।দৌলতখান উপজেলা নির্বাহি কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান,ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD