কলাপাড়ায় ভাগ্নে রুহুলের নামে আড়াই কোটি টাকা প্রতারনার মামলা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




কলাপাড়ায় ভাগ্নে রুহুলের নামে আড়াই কোটি টাকা প্রতারনার মামলা

কলাপাড়ায় ভাগ্নে রুহুলের নামে আড়াই কোটি টাকা প্রতারনার মামলা




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান’র আলোচিত ভাগ্নে মো: রুহুল আমিন’র নামে আড়াই কোটি টাকা ঋন নিয়ে প্রতারনার অভিযোগে চেক ডিজ অনার আইনে মামলা হয়েছে। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত বৃহস্পতিবার (২০জুন) মামলাটি আমলে নিয়ে রুহুল আমিনের নামে সমন জারির আদেশ প্রদান করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুয়াকাটা শাখার পক্ষে ব্যবস্থাপক রুমি এমরাজ রশিদ এ মামলা দায়ের করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামী রুহুল আমিন তার ব্যবসা সম্প্রসারনের জন্য ন্যাশনাল ব্যাংক লিমিটেড কুয়াকাটা শাখা থেকে গত ৩ আগষ্ট ২০১৭ আড়াই কোটি টাকা ঋন গ্রহন করেন। এরপর আসামী আদৌ কোন টাকা পরিশোধ না করায় ৩১ মার্চ ২০১৯ পর্যন্ত ব্যাংক মুনাফা সহ তার নিকট তিন কোটি আট লক্ষ সাইত্রিশ হাজার সাতশত তেষট্টি টাকা পাওনা হয়। ব্যাংক বার বার তলব তাগাদা দিলে আসামী ১লা এপ্রিল ২০১৯ ব্যাংকের অনুকূলে তার পরিচালনাধীন ব্যাংক হিসাবের একটি চেক স্বাক্ষর করে প্রদান করেন।

কিন্তু ওই ব্যাংক হিসাবে পর্যাপ্ত তহবিল না থাকায় চেকটি ডিজ অনার হয়। পরবর্তীতে ব্যাংক নিযুক্তীয় কৌশলীর মাধ্যমে উকিল নোটিশ প্রদান করার পরও আসামী প্রতারনার আশ্রয় নিয়ে নোটিশের জবাব কিংবা টাকা পরিশোধ না করলে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেন।

প্রসংগত; দুর্নীতি দমন কমিশন, দুদকের নজরদারী এড়িয়ে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো: মাহবুবুর রহমান’র আলোচিত ভাগ্নে মো: রুহুল আমিন গত দশ বছরে রহস্যজনক ভাবে বিপুল বিত্ত বৈভবের মালিক বনে যান। এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে দেশ-বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের গুঞ্জন চলমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD