কলাপাড়ার ঘুর্ণিঝড় তিতলি আতঙ্ক Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’




কলাপাড়ার ঘুর্ণিঝড় তিতলি আতঙ্ক

কলাপাড়ার ঘুর্ণিঝড় তিতলি আতঙ্ক




ভয়েস অব বরিশাল॥
সাগরপারের জনপদ কলাপাড়ায় বুধবার দিনভর মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বইছে থেমে থেমে দমকা হাওয়া। সাগর উত্তাল রয়েছে। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞাকাল চলায় ট্রলার ডুবিতে কোন প্রাণহানির শঙ্কা নেই। পায়রা বন্দরসহ সংলগ্ন এলাকায় চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে। কৃষকরা রয়েছেন অজানা শঙ্কায়।

বেড়িবাঁধ বিধ্বস্ত জনপদ রাবনাবাদ পাড়ের লালুয়ার অন্তত দশ গ্রামের মানুষ জলোচ্ছ্বাস আতঙ্কে রয়েছে। এছাড়া সরকারিভাবে নিজামপুরের বিধ্বস্ত বাঁধ মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া রয়েছে। কিন্তু একজন ঠিকাদার ( লিটন-হান্নান) প্রায় দেড় মাস ধরে কাজ না করায় ওই এলাকার পাঁচটি গ্রামের মানুষের আমনের আবাদ ভেস্তে গেছে। এখন সতর্ক সঙ্কেত দেয়ায় প্লাবনের আশঙ্কায় চরম শঙ্কিত হয়ে পড়েছেন। কলাপাড়া উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান জানান, ইউনিয়ন পর্যায়ের সকল টিম লিডারদের সঙ্গে যোগাযোগ সম্পন্ন করা হয়েছে। বেড়িবাঁধের বাইরের জনগোষ্ঠীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান জানান, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। সকল ইউনিয়নের চেয়ারম্যানকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার জন্য নির্দেশনা রয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রয়োজনে খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। তবে বাঁধ নির্মানাধীন আলীপুরের ফাঁসিপাড়া স্লুইস এলাকা দিয়ে জলোচ্ছ্বাসে গোটা এলাকা প্লাবনের শঙ্কা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD