উপনির্বাচনে নৌকার জয় Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




উপনির্বাচনে নৌকার জয়

উপনির্বাচনে নৌকার জয়

উপনির্বাচনে নৌকার জয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নির্বাচন পূর্ববর্তী কয়েকটি সহিংসতার ঘটনাছাড়া শান্তিপূর্ণভাবে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

 

 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

 

 

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও উপজেলা সদর ও বাজার কেন্দ্রীক কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নির্বাচনে পূর্ববর্তী রাত একটার দিকে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারি ও নির্বাচনের দিন সকাল সকাল ৯টায় বিএনপি মনোনিত প্রার্থী শামছুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

 

 

এদিকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সরে জমিনে সকাল ১০টার দিকে দেখা গেছে উপজেলার পূর্ব পাইকপাড়া, দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদরাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিলো না। তবে দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

 

সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দুপুর গড়াতেই বর্ণময় কিন্ডার গার্টেন, রহরমপুর, খলশি, ক্ষেত্রপালাসহ রায়পুর ও জহুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

 

 

সন্ধ্যার পর থেকে রিটানিং অফিসারের কার্যালয়ে ফলাফল আসতে শুরু করে। পরে রাত সাড়ে ৮টার দিকে সহকারি রিটানিং অফিসারের কার্যালয় থেকে মোট ৬৩ কেন্দ্রের মধ্যে ৬২টি কেন্দ্রের ফলাফল সংগ্রহ করা হয়। এতে নৌকা প্রতীকের ভেক্টরিয়া পারভীন সাথী পেয়েছেন ১ লাখ ৫শ’ ৮৫ ভোট, ধানের শীষ প্রতীকের শামছুর রহমান ২ হাজার ২শ’ ৯৬ ভোট ও আনারস প্রতীকের দিলু পাটোারী ১ হাজার ৭শ ৭০ ভোট পেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD