বরিশালে মাদক সম্রাট মিজান'র ত্রাস ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে মাদক সম্রাট মিজান’র ত্রাস !

বরিশালে মাদক সম্রাট মিজান’র ত্রাস !




স্টাফ রিপোর্টার:বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়েছে এক মাদক ব্যবসায়ী।গত শনিবার সন্ধা সোয়া ছয়টার সময় কাশিপুর ইছাকাঠী প্রধান সড়কে এঘটনা ঘটে।আহত কলেজ ছাত্র সবুজ হাওলাদার ইনফ্রা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্র। জানা যায়, ইছাকাঠী প্রধান সড়কে সবুজের বন্ধু নিলদের বাসার সামনে ব্যাটমিল্টন খেলা ছিলো, এসময় একই এলাকার মাদক ব্যবসায়ী মিযান তার হাতের ব্যাটটি চায়। কিন্তু ব্যাট না দেয়ায় মিযান ক্ষিপ্ত হয়ে সবুজকে বাশেঁর একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করে ,এতে সবুজ মাটিতে লুটিয়ে পরে এবং ডাকচিৎকার দেয়।তার ডাকচিৎকার শুনে স্থানীয় নিলয়,দেলোয়ার সহ বেশ কয়েক জন দ্রুত তাকে বরিশাল শেবাচিমে ভর্তি করেন। সবুজের অবস্থা আশংকা জনক হওয়ার কারনে চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন।

এদিকে ঘটনার পরের দিন থানা পুলিশ বিষয়টি জানতে পেরে এয়ারপোর্ট থানার ওসি আবদুর রহমান মুকুল উভয় পক্ষকে ডেকে ৬ জনকে রাতভর জিগাসা করেন। আহত পরিবারের কোন অভিযোগ না থাকায় কাউকে আটক দেখাতে পারেনি পুলিশ।অন্য দিকে আহতের পরিবার , সাবেক এক ইউপি সদস্য ও ওয়ার্ড জনপ্রতিনিধির মাধ্যেমে একটি আপোষ মিমাংসার কাগজ দেখিয়ে তাদের থানা থেকে নিয়ে আসা হয়।স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান,মিযান দীর্ঘদীন যাবত এলাকায় ইয়াবা বিক্রি করে আসছে, তার ভয়ে কেউ প্রতিবাদ করছে না। নাম প্রকাশে অনিচ্ছুক, সাবেক এক ইউপি সদস্য জানান,মিজানের বাবা কবিরকে বহুবার বলা হয়েছে এবং মিজানকে একাধিকবার সতর্ক করা হয়েছে। মিজান কথাকে অমান্য করে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।ক্ষমতাশীন দলের আ:লীগের এক নেতা জানান,মিজান’র বিরুদ্ধে অভিযোগ অন্তহীন, আমি তার বাবা,মাকে বলছি, তারা তাদের ছেলের ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD