জাতীয়পাটির প্রার্থী গোলাম কিবরিয় টিপুর পথ সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




জাতীয়পাটির প্রার্থী গোলাম কিবরিয় টিপুর পথ সভা

জাতীয়পাটির প্রার্থী গোলাম কিবরিয় টিপুর পথ সভা




আরিফ হোসেন,বাবুগঞ্জ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিতে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী)আসনের জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন মহাজোটের প্রার্থী জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু। তিনি গত শুক্রবার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত কেদারপুর,মোল্লার হাট,বেলতলা, ,সানি কেদারপু,ষ্ট্রীমার ঘাট,চাঁন্দের বাজার,এমপির হাট, বাহেরচর বাজারে জাতীয়পাটি ও আ’লীগ নেতাদের নিয়ে গণসংযোগ ও পথ সভা করেন। চান্দের বাজারে পথ সভায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন, আমি এমপি থাকালীন সময় বাবুগঞ্জ-মুলাদীর সকল হাটবাজারকে খাজনা মুক্ত করায় ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা বানিজ্য করতে পেরেছে। তিনি আরো বলেন এখন অনেকেই আপনারদের কাছে আসবে ভোট চাইবে,বিভিন্ন উন্নয়নে প্রতিশ্রতি দেবে। আপনাদের, বুঝে সিদ্ধান্ত গ্রহন করতে হবে। দলমত উর্ধ্বে থেকে সবার কাছে আমি দোয়া চাই ও লাঙ্গল প্রতীকে ভোট চাই। সাবেক এমপি ভোটারদের উদ্দেশ্যে বলেন আমি মহাজোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে আমাকে লাঙ্গল প্রতীকে ভোট দিন। আমি আপনারদের আধুনিক বাবুগঞ্জ-মুলাদী উপহার দেব। আমি নির্বাচীত হয়ে আপনারদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে বাবুগঞ্জ ও মুলাদীকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাব। গণসংযোগের সময় বাবুগঞ্জ-মুলাদীর স্থানীয় জনসাধারন সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে ৩০ ডিসেন্বর সংসদ নির্বাচনে ভোট দিয়ে জয়ী করার সর্বাত্বক আশ্বাস প্রদান করেন। এ সময় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর সঙ্গে ছিলেন উপজেলা জাতীয়পাটির সভাপতি মুকিতুর রহমান কিসলু,উপজেলা আ’লীগের সাংগঠনিক সস্পাদক ইঞ্জিনিয়ার শাহরিয়া আহম্মেদ,বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন,কেন্দ্রীয় যুবসংহতির নেতা ফয়জুল হক সুমন,সাবেক ইউপি সদস্য আনিচুর রহমান,ছাত্র সমাজের সাধারন সস্পাদক মোঃ সোহেলসহ কেদাপুর ইউনিয়ন জাতীয়পাটি,মুক্তিযোদ্বা ও আ’লীগ নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD