সংবাদ শিরোনাম:

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেনের যোগদান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:57:39 am, Wednesday, 1 August 2018
  • 91 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল: বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি পদমর্যাদার মোশারফ হোসেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছেন। মঙ্গলবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

এর আগে গত ২৬ জুলাই তাকে বিএমপি’র পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়। তবে ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে তিনি যোগদান করেননি। তাই বরিশাল সিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পর ৩১ জুলাই তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেন।

মোশারফ হোসেন এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর থেকে প্রত্যাবর্তনপূর্বক জননিরাপত্তা বিভাগে যোগদান করেন। উল্লেখ্য, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সর্বশেষ কমিশনার এস.এম রুহুল আমিন বদলী হওয়ার পর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ মাহফুজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেনের যোগদান

প্রকাশের সময় : 02:57:39 am, Wednesday, 1 August 2018