সংবাদ শিরোনাম:

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে জেলা প্রশাসকে নিয়োগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:50:52 am, Wednesday, 1 August 2018
  • 245 সংবাদটি দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বান্দরবানের ডিসি আসলাম হোসেনকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সংস্থার ১০ কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপপরিচালক তন্ময় দাসকে নোয়াখালীর ডিসি, দুর্নীতি দমন কমিশনের কমিশনারের পিএস এস এম ফেরদৌসকে মানিকগঞ্জের ডিসি, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামানকে ফেনীর ডিসি, পায়রা বন্দর কর্তৃপক্ষের যুগ্ম পরিচালক শহীদুল ইসলামকে খাগড়াছড়ির ডিসি, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড এম নুরুল হককে চাঁপাইনবাবগঞ্জের ডিসি করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা বেগম নাজিয়া শিরিনকে নীলফামারীর ডিসি, আইএমইডির উপসচিব বেগম আনার কলি মাহাবুবকে শেরপুরের ডিসি, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হেলাল হোসেনকে খুলনার ডিসি, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদকে সুনামগঞ্জের ডিসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশনের পরিচালক মোহাম্মদ দাউদুল ইসলামকে বান্দরবানের ডিসি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

HM Helal

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ১০ জনকে জেলা প্রশাসকে নিয়োগ

প্রকাশের সময় : 02:50:52 am, Wednesday, 1 August 2018