টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ সচিবালয়ে স্বাধীনতা দিবসের ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভা অধ্যাদেশের চাপে সংসদ, সময়সীমা ঘনিয়ে আসায় বাড়ছে তৎপরতা শান্তি প্রস্তাবের আড়ালে মধ্যপ্রাচ্যে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র! কালরাতের বিভীষিকা: ২৫ মার্চে রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ




টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী




অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানা গেছে।

ওই ফ্যাক্স বার্তায় জানানো হয়, বুধবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছবেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও মোনাজাতে অংশ নেবেন।

দুপুর ২ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

ওইদিন রাতে তিনি টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরের দিন বৃহস্পতিবার সকাল ১০ টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD