জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল

জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল




নিজস্ব প্রতিবেদক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত “রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট” বাতিলের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে বাম রাজনৈতিক সংগঠনের নেতারা চুক্তিটিকে দেশের জন্য আত্মসমর্পণমূলক বলে মন্তব্য করেন।

সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম মিরন। বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর অধ্যাপক আবদুল সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মিজানুর রহমান সেলিম এবং নেতা জলিলুর রহমান।

বক্তারা বলেন, প্রস্তাবিত চুক্তি বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য স্বাধীনতা এবং আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যের জন্য ঝুঁকিপূর্ণ। তারা জানান, চুক্তির ৩২ পৃষ্ঠায় বাংলাদেশের ওপর বাধ্যবাধকতা বেশি আর যুক্তরাষ্ট্রের দায় কম। বাংলাদেশকে ৬৭১০টি মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিতে হবে, অথচ বাংলাদেশ সুবিধা পাবে মাত্র ১৬৩৮টি পণ্যে।

এতে বছরে প্রায় ১৩২৭ কোটি টাকার আমদানি শুল্ক হারানোর আশঙ্কা রয়েছে বলে দাবি করেন বক্তারা। এছাড়া চীন ও রাশিয়ার সঙ্গে মুক্তবাণিজ্য করলে যুক্তরাষ্ট্র দণ্ডমূলক শুল্ক আরোপ করতে পারে এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণে বাধ্য হওয়ার শর্তও রয়েছে বলে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে জনগণ কোনো সাম্রাজ্যবাদী আধিপত্য মেনে নেওয়ার জন্য জীবন দেয়নি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD