দপদপিয়ায় আগুনে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে ছাই Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




দপদপিয়ায় আগুনে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে ছাই

দপদপিয়ায় আগুনে ব্যবসায়ীদের সর্বস্ব পুড়ে ছাই




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কের পাশে অবস্থিত দোকানগুলোতে এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের প্রায় ১৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, প্রথমে ‘রাজিব স্টোর’-এ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের পাঁচটি চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই দোকানগুলোর টিনের ছাউনি ও ভেতরের মালামাল দাউদাউ করে জ্বলে ওঠে।

নলছিটি অগ্নিনির্বাপন কেন্দ্রের কর্মকর্তা মফিজুর রহমান জানান, রাত ১টার কিছু পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে দোকানে অতিরিক্ত পণ্য মজুত ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD