শপথের আগেই মন্ত্রীদের ৩৭ সরকারি বাসভবন প্রস্তুত: উপদেষ্টা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শপথের আগেই মন্ত্রীদের ৩৭ সরকারি বাসভবন প্রস্তুত: উপদেষ্টা

শপথের আগেই মন্ত্রীদের ৩৭ সরকারি বাসভবন প্রস্তুত: উপদেষ্টা




ডেস্ক রিপোর্ট ॥ নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী–প্রতিমন্ত্রীদের আবাসন প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনে আরও বাড়ি প্রস্তুতের পরিকল্পনাও রয়েছে। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাসভবন রাখা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন সরকারের শপথ গ্রহণের সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে হলে তাদের কাছেই জানতে হবে। জনগণের বাস্তব অভিজ্ঞতা ও আলোচনার সঙ্গে সব প্রতিবেদনের মিল নাও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, তাদের সঙ্গে কথা বললে ভিন্ন চিত্র পাওয়া যেতে পারে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, আবার কিছু ক্ষেত্রে কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। তবে ভবিষ্যতে এসব সংস্কার কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করেছে এবং প্রশাসনিক কাঠামোতে নতুন গতি আনার চেষ্টা করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD