নারী নেতৃত্বের পর পুরুষ প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




নারী নেতৃত্বের পর পুরুষ প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন

নারী নেতৃত্বের পর পুরুষ প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন




ডেস্ক রিপোর্ট ॥ দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৬০টির বেসরকারি ফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোট ১৯৭টি আসনে জয় পেয়েছে। ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা প্রায় নিশ্চিত। দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হয়। পরে রাতভর গণনা শেষে ফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৫৮টি আসন পেয়েছে। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৪টি আসন। শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫, স্বতন্ত্র ২৭৪ এবং নারী প্রার্থী ছিলেন ৮৩ জন।

নির্বাচনের প্রেক্ষাপটে ইতিহাসের ধারাবাহিকতায় সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। এরপর দীর্ঘ সময় সরকার পরিচালনায় ছিলেন খালেদা জিয়া ও শেখ হাসিনা।

বিজয় উদযাপনে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বিজয় মিছিল না করে সারা দেশে শুকরিয়া ও বিশেষ দোয়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার মোট ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD