নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব

নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে: প্রেস সচিব




ডেস্ক রিপোর্ট ॥ জাতীয় নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া দ্রুততম সময়ে সম্পন্ন হবে এবং নির্বাচিত সরকার আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে দায়িত্ব গ্রহণ করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণের পর ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের সর্বোচ্চ সময়সীমা তিন দিন। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব নিতে সক্ষম হবে। তিনি এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণের কথাও জানান।

অপরদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকার দাবি অপপ্রচারমূলক। নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।

ডেপুটি প্রেস সচিব আরও বলেন, এই ১৮০ কার্যদিবস মূলত নির্বাচিত সংসদ সদস্যদের জন্য নির্ধারিত, যাতে তারা ‘গণপরিষদ’ সংক্রান্ত সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রক্রিয়ায় কোনো ভূমিকা থাকবে না।

এ ঘটনায় জনগণ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচনকালীন স্বচ্ছতা, দ্রুততা ও গণতান্ত্রিক নিয়মের প্রতি এই হস্তান্তরের গুরুত্বেও গুরুত্বারোপ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD