বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে: মার্কিন রাষ্ট্রদূত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে: মার্কিন রাষ্ট্রদূত




ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থানে থাকবে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেবে না—এমন আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয়। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার একমাত্র অধিকার বাংলাদেশের জনগণের। জনগণের সিদ্ধান্তের প্রতি যুক্তরাষ্ট্র পূর্ণ সম্মান জানাবে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি এই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি। নির্বাচনটি কেমনভাবে অনুষ্ঠিত হয়, সেটি দেখার বিষয়েও আমি আগ্রহী।

তিনি জানান, গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রাষ্ট্রদূত বলেন, আমিও প্রত্যাশা করি এটি হবে একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন, যেখানে মানুষ নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা সম্পর্কে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, সিইসি আমার সঙ্গে যে তথ্যগুলো শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে জানতে পেরে আমি আশাবাদী হয়েছি।

রাষ্ট্রদূত বলেন, আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় থাকব এবং আশা করি নির্বাচন কমিশন একটি সফল নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD