ফেব্রুয়ারি ২০ থেকে অমর একুশে বইমেলা শুরু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ফেব্রুয়ারি ২০ থেকে অমর একুশে বইমেলা শুরু

ফেব্রুয়ারি ২০ থেকে অমর একুশে বইমেলা শুরু




ডেস্ক রিপোর্ট ॥ নির্বাচনের পরও অমর একুশে বইমেলা ২০২৬ যথাসময়ে আয়োজনের সিদ্ধান্ত বহাল রেখেছে বাংলা একাডেমি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই মেলায় প্রকাশকদের জন্য সুখবর হিসেবে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আসন্ন রমজান মাস বিবেচনায় নিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই সিদ্ধান্তের নির্দেশনা দেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও বাংলা একাডেমির মহাপরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বিষয়টি চূড়ান্ত হয়।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মো. আবুল বাশার ফিরোজ শেখ বলেন, দেশের অস্থির অর্থনীতি ও বিক্রি কমে যাওয়ায় অনেক প্রকাশক ভাড়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রকাশনা শিল্পকে টিকিয়ে রাখতে সহায়ক হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, প্রকাশকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভাড়া কমানো হয়েছে। দ্রুতই ভাড়ার নতুন কাঠামো জানানো হবে।

এদিকে ২৬২ জন প্রকাশকের একটি অংশ ঈদের পর বইমেলা আয়োজনের দাবি জানালেও কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। অধ্যাপক আজম বলেন, মেলা পেছানোর কোনো পরিকল্পনা নেই।

উল্লেখযোগ্য যে, একসময় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বর মাসে মেলা আয়োজনের চিন্তা করা হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তিতে তা স্থগিত হয়। পরে নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণার পর ২০ ফেব্রুয়ারি মেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার অবকাঠামোগত কাজ চলমান রয়েছে। কর্তৃপক্ষ জানায়, প্রায় ২৫ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্টল নির্মাণ সম্পন্ন হবে।

পাঁচ শতাধিক প্রকাশনা সংস্থা ইতোমধ্যে অংশগ্রহণের জন্য আবেদন করেছে। নির্বাচনের উত্তাপ ও রমজানের চাপের মধ্যেও বইমেলার ঐতিহ্য বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD