ইসিতে আপিল শুনানির অষ্টম দিন, কাল শেষ হচ্ছে কার্যক্রম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ইসিতে আপিল শুনানির অষ্টম দিন, কাল শেষ হচ্ছে কার্যক্রম

ইসিতে আপিল শুনানির অষ্টম দিন, কাল শেষ হচ্ছে কার্যক্রম




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে আজ। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের এ শুনানি শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হচ্ছে। আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) আপিল শুনানির শেষ দিন হিসেবে নির্ধারিত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের সামনে ৪৩টি আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কমিশন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে দায়ের করা ১৮টি আপিল আবেদন মঞ্জুর করে। একই সঙ্গে ১৭টি আপিল আবেদন নামঞ্জুর করা হয়। এ ছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল আবেদনও খারিজ করে দেওয়া হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, আরও ৪টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির সময়কাল নির্ধারিত রয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

রিটার্নিং কর্মকর্তারা আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং একই দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD