কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১

কাউনিয়ায় আলমারি থেকে উদ্ধার সাত রাউন্ড গুলি, গ্রেপ্তার ১




নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাউনিয়া থানায় সাত রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধারের ঘটনায় মো. জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত গুলির বৈধতা দেখাতে না পেরে তিনি তা ফেলে দিয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

বিএমপি মিডিয়া সেল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে জাকির হোসেন তার একটি পুরাতন স্টিলের আলমারি মেরামতের জন্য কাউনিয়া থানাধীন বিসিক এলাকার আকবরের দোকানে দেন। মেরামতের সময় আলমারির ভেতরে সাতটি আগ্নেয়াস্ত্রের গুলি দেখতে পান আকবর। তিনি স্থানীয় জাহাঙ্গীরকে বিষয়টি জানান।

জাহাঙ্গীর আলমারির মালিক জাকির হোসেনকে দোকানে ডেকে এনে গুলির বৈধতা জানতে চাইলে তিনি কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

পরে জাহাঙ্গীর রাস্তার পাশ থেকে গুলিগুলো তুলে কাউনিয়া থানায় জমা দেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত জাকির হোসেন ৭ জানুয়ারি রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে সাবেক বিসিসি কাউন্সিলর মামুনের অফিসে জাহাঙ্গীরকে ডেকে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ঘটনার পর জাহাঙ্গীর ১২ জানুয়ারি কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে অভিযান চালিয়ে একই দিন কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে জাকির হোসেন মিঞাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সব দিক তদন্ত করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD