নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু: প্রার্থীদের ভিড় ইসিতে Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু: প্রার্থীদের ভিড় ইসিতে

নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু: প্রার্থীদের ভিড় ইসিতে




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির কার্যক্রম শুরু হচ্ছে শনিবার (১০ জানুয়ারি)। নির্বাচন কমিশনে এখন পর্যন্ত মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে, যা সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী এই শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম ধাপে শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এরপর ধারাবাহিকভাবে ১১ জানুয়ারি ৭১–১৪০, ১২ জানুয়ারি ১৪১–২১০ এবং ১৩ জানুয়ারি ২১১–২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, অধিকাংশ আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এক শতাংশ ভোটারের সমর্থন পূরণে ব্যর্থতা, সমর্থকদের স্বাক্ষরে অসঙ্গতি, মনোনয়নপত্রে তথ্যের ঘাটতি এবং ঋণখেলাপি সংক্রান্ত জটিলতার কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়।

আপিল দাখিলের শেষ দিন শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা নির্বাচন কমিশনে উপস্থিত হন। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন ও উপস্থাপনের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন।

ইসি জানিয়েছে, আইন ও বিধিমালা অনুসরণ করেই প্রতিটি আপিলের শুনানি গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। শুনানি শেষে যেসব প্রার্থীর আপিল মঞ্জুর হবে, তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD