গৌরনদীতে চুরি করতে এসে ধরা, গাছে বেঁধে গণধোলাই Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




গৌরনদীতে চুরি করতে এসে ধরা, গাছে বেঁধে গণধোলাই

গৌরনদীতে চুরি করতে এসে ধরা, গাছে বেঁধে গণধোলাই




গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদীর বেজগাতি গ্রামে রাতের আঁধারে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন নাজমুল সরদার (২৪)। পরে গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে আটক হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে নাজমুল সরদার বেজগাতি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রী মাহবুব ঘরামীর বসতঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে তাকে ধরে ফেলেন।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে। এতে তিনি আহত হন। খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। চুরির ঘটনার পর তার পরিবারের লোকজনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেননি। এতে ক্ষোভ আরও বেড়ে যায় বলে স্থানীয়রা জানান।

ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, অপরাধ দমনে আইনি প্রক্রিয়ার ওপর আস্থা রাখা জরুরি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, আটককৃত নাজমুল সরদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি সমর্থনযোগ্য নয় এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD