ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল জমার শেষ দিন আজ, ইসিতে ব্যস্ততা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল জমার শেষ দিন আজ, ইসিতে ব্যস্ততা

ত্রয়োদশ সংসদ নির্বাচন: আপিল জমার শেষ দিন আজ, ইসিতে ব্যস্ততা




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ শুক্রবার (৯ জানুয়ারি)। সকাল থেকেই নির্বাচন কমিশন ভবনে প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় ১০টি বুথে একযোগে আপিল গ্রহণ করা হচ্ছে। কমিশন সূত্র জানায়, বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। শেষ দিনের কারণে ইসিতে তুলনামূলক বেশি ভিড় দেখা যাচ্ছে।

ইসি কর্মকর্তারা জানান, গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। চতুর্থ দিনে জমা পড়ে ১৭৪টি আবেদন, যা ছিল সর্বোচ্চ। এসব আবেদনের মধ্যে ১৬৪টি মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে এবং ১০টি মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

আপিল গ্রহণ কার্যক্রম শেষ হলে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

কমিশন আশা করছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করে একটি সুশৃঙ্খল নির্বাচন আয়োজন করা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD