সংবাদ শিরোনাম:

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় কৃষকের আকস্মিক মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:15:03 pm, Sunday, 4 January 2026
  • 68 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক ধর্মপ্রাণ কৃষক এশার নামাজ চলাকালীন সেজদায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় তার জানাজা নামাজ শেষে তিমিরকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত আবুল হোসেন তালুকদার ৬৫ বছর বয়সী, পেশায় কৃষক এবং এলাকায় সৎ, শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সারাদিন ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন তিনি। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে বাজারে কেনাকাটার উদ্দেশ্যে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টায় এশার নামাজে অংশ নেয়ার সময় সেজদায় হঠাৎ করে মৃত্যুবরণ করেন। নামাজ শেষে মুসল্লিরা তাকে মৃত অবস্থায় পান।

স্থানীয়দের মতে, আবুল হোসেন তালুকদার ছিলেন নিয়মিত নামাজ আদায়কারী ও এলাকায় একজন পরিশ্রমী ও ভদ্র কৃষক। তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকা শোকমগ্ন হয়ে পড়ে। চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “ইবাদতের মধ্যেই আল্লাহ তাঁর মৃত্যু করেছেন, এটি সৌভাগ্যের বিষয়।”

এশার নামাজে আকস্মিক মৃত্যুর ঘটনাকে অনেকেই ধর্মপ্রাণ মানুষের মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন। স্থানীয় মুসল্লি ও এলাকার মানুষ তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় কৃষকের আকস্মিক মৃত্যু

প্রকাশের সময় : 07:15:03 pm, Sunday, 4 January 2026