ডিসেম্বর ২০২৫-এ রেমিট্যান্স ভেঙেছে সব রেকর্ড Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ডিসেম্বর ২০২৫-এ রেমিট্যান্স ভেঙেছে সব রেকর্ড

ডিসেম্বর ২০২৫-এ রেমিট্যান্স ভেঙেছে সব রেকর্ড




ডেস্ক রিপোর্ট ॥ বিজয়ের মাস ডিসেম্বর ২০২৫-এ প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, মাসজুড়ে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা নভেম্বরের তুলনায় ৩৪ কোটি ডলার বেশি। গত বছরের ডিসেম্বরে আসা রেমিট্যান্স ছিল ২৬৪ কোটি ডলার।

দেশীয় মুদ্রায় এই রেমিট্যান্সের পরিমাণ প্রায় ৩৯,৩৬৫ কোটি টাকা। ব্যাংকভিত্তিক বিবরণ অনুযায়ী, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক থেকে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৬৮ লাখ ৯০ হাজার ডলার।

মাসভিত্তিক রেমিট্যান্সের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বর ২৮৮ কোটি ৯৫ লাখ এবং ডিসেম্বর ৩২২ কোটি ৬৬ লাখ ডলার এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ৩২৯ কোটি ডলার। পুরো অর্থবছরে রেমিট্যান্স দাঁড়ায় ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বৃদ্ধি।

বিশ্লেষকরা বলছেন, প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা বজায় রাখতে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে অব্যাহত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে বিজয়ের মাসে রেকর্ড রেমিট্যান্স দেশের বাণিজ্য ও ব্যাংকিং খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD