শৈত্যপ্রবাহ কনকনের প্রভাবে দীর্ঘস্থায়ী শীতের পূর্বাভাস Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শৈত্যপ্রবাহ কনকনের প্রভাবে দীর্ঘস্থায়ী শীতের পূর্বাভাস

শৈত্যপ্রবাহ কনকনের প্রভাবে দীর্ঘস্থায়ী শীতের পূর্বাভাস




ডেস্ক রিপোর্ট ॥ শীতের দাপটে ইতোমধ্যেই কাঁপছে দেশ। এর মধ্যেই নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই শৈত্যপ্রবাহের প্রভাবে আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীত আরও তীব্র আকার ধারণ করতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় বিডব্লিউওটি জানায়, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার কিছু ক্ষেত্রে এটি ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হয়ে ৭ জানুয়ারি পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংস্থাটির মতে, রাজশাহী ও খুলনা বিভাগে শৈত্যপ্রবাহের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় তীব্র শীত অনুভূত হতে পারে।

বিডব্লিউওটির হিসাব অনুযায়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ীসহ আশপাশের এলাকায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় অন্য অঞ্চলের তুলনায় শৈত্যপ্রবাহ আগেভাগেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উপকূলীয় এলাকা, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে শীত থাকলেও শৈত্যপ্রবাহ তুলনামূলক কম তীব্র হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা শীতজনিত স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD