দেশজুড়ে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আশঙ্কা Latest Update News of Bangladesh

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




দেশজুড়ে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আশঙ্কা

দেশজুড়ে শীতের দাপট, শৈত্যপ্রবাহের আশঙ্কা




ডেস্ক রিপোর্ট ॥ শীতের দাপটে দেশজুড়ে বাড়ছে জনদুর্ভোগ। তাপমাত্রা ধীরে ধীরে কমে আসায় অনেক অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ নাগাদ দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। যদিও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই, তবে পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী হতে পারে। এ কারণে সারা দেশে ঠান্ডা অনুভূতি আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি পরিবর্তন না হলেও শীতের তীব্রতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

রোববার ও সোমবারের পূর্বাভাসে বলা হয়, নদী অববাহিকাসহ বিভিন্ন অঞ্চলে কুয়াশা অব্যাহত থাকবে। সোমবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং মঙ্গলবার নাগাদ রাতের তাপমাত্রাও আরও কমার আশঙ্কা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে হলে দেশের অন্তত দুই থেকে তিনটি অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে হয়। বর্তমানে কিছু এলাকায় সেই অবস্থার কাছাকাছি পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, চলতি শীতে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হচ্ছে। তিনি বলেন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, তবে শীতের অনুভূতি তীব্র হয়। আর এই পার্থক্য যদি ৫ ডিগ্রির নিচে নেমে আসে, তখন হাড় কাঁপানো শীত অনুভূত হয়।

তার মতে, বর্তমানে রংপুর, দিনাজপুর ও তেঁতুলিয়ায় এই পার্থক্য ১০ ডিগ্রির নিচে থাকায় সেসব অঞ্চলে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। এমনকি ঢাকা, বগুড়া ও সিলেটেও তাপমাত্রার পার্থক্য ১৩ ডিগ্রির নিচে নেমে আসায় শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD