সংবাদ শিরোনাম:

ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মাঠে নামছে ‘ভোটের গাড়ি’

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:34:01 pm, Monday, 22 December 2025
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে এবং গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদার করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে ‘ভোটের গাড়ি’ শীর্ষক বিশেষ প্রচারণা শুরু হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সোমবার বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে এই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।

এই প্রচারণার মূল উদ্দেশ্য হলো—ভোটারদের মধ্যে ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া এবং আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরা।

‘ভোটের গাড়ি’ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে জনসমাগমস্থলে প্রচার কার্যক্রম পরিচালনা করবে। এতে অডিও-ভিজ্যুয়াল বার্তা, তথ্যচিত্র ও প্রচারণামূলক উপকরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ ভোটারদের মধ্যে আস্থা ও আগ্রহ বাড়াতে সহায়ক হবে এবং নির্বাচনে অংশগ্রহণের হার বৃদ্ধি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে মাঠে নামছে ‘ভোটের গাড়ি’

প্রকাশের সময় : 12:34:01 pm, Monday, 22 December 2025