মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মো. জাবির আল-রাসেল হাওলাদার (৩০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া বাজার এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। আটক রাসেল রাজাপুর সদরের মৃত বাবুল হাওলাদারের ছেলে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
ডিবি-ওসি মো. তৌহিদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে রাসেল ওই এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে এসআই মো. তারিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে রাসেলের শরীর তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপরই তাকে আটক করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।
ওসি বলেন, “মাদকসহ আটক হওয়ায় রাসেলের বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নং–০৪।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে ডিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক, ছাড় দেয়া হবে না।”
এই গ্রেপ্তারকে স্থানীয় প্রশাসন মাদকবিরোধী চলমান অভিযানের বড় সফলতা হিসেবে দেখছে। এলাকায় মাদক নিয়ে যেসব অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ শোনা যেত, এ ঘটনা তারই বাস্তবপ্রমাণ বলে অনেকেই মনে করছে।
Leave a Reply