নির্বাচন স্থগিতের আবেদন বাতিল, চলবে কার্যক্রম Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো দীর্ঘ ঈদ ছুটি হলেও ভোগ করতে পারবেন না যারা হাদি হত্যার আসামি ফেরাতে কূটনৈতিক তৎপরতা শুরু: আইজিপি যুক্তরাষ্ট্রের পরাজয়ের পূর্বাভাসে আলোচনায় চীনের অধ্যাপক হাদির হত্যাকাণ্ডে জড়িত পুরো চক্রের বিচারের দাবি পরিবারের মেঘনা নদীতে অভিযান, জরিমানা গুনলেন চৌদ্দ জেলে পুলিশে বড় সিদ্ধান্ত, পাঁচ অতিরিক্ত মহাপরিদর্শক অবসরে




নির্বাচন স্থগিতের আবেদন বাতিল, চলবে কার্যক্রম

নির্বাচন স্থগিতের আবেদন বাতিল, চলবে কার্যক্রম




ডেস্ক রিপোর্ট ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাহী বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করা রিট আবেদন উত্থাপিত নয় মর্মে খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করে। এতে নির্বাচনের কার্যক্রম থামিয়ে দেওয়ার আবেদনও বাতিল হয়।

রিটটি দায়ের করেছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আইনজীবী অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের বাদ দিয়ে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)—যারা নির্বাহী বিভাগের অংশ—তাদেরকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া সংবিধানসম্মত নয়। রিটে ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা ও নির্বাচন কমিশনের সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

রিটে বলা হয়, সংবিধান অনুসারে নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। কিন্তু বাস্তবে নির্বাহী বিভাগ সরকারের ইচ্ছামতো নির্বাচন পরিচালনা করে বলে অভিযোগ ওঠে। এর ফলে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হয়। রিটকারীর দাবি— নির্বাহী বিভাগ তাদের আস্থা হারিয়েছে, তাই তাদের ওপর নির্ভর করে সুষ্ঠু নির্বাচন হবে বলে জনগণ বিশ্বাস করে না।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও ইসি ইতোমধ্যেই ডিসিদের সঙ্গে সভা করছে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে আবারও প্রভাবিত নির্বাচনের ঝুঁকি দেখা দিচ্ছে। তিনি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা এবং ইসি সচিবকে অপসারণের দাবিও পুনর্ব্যক্ত করেন।

হাইকোর্ট রিটটি উত্থাপিত নয় মর্মে খারিজ করায় নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD