সংবাদ শিরোনাম:

বিশ্বজুড়ে সাড়া, প্রবাসীদের ভোট নিবন্ধনে চমক দেখাল ইসি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:36:51 pm, Sunday, 30 November 2025
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ তরুণ প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিন বিদেশে থাকা কোটি প্রবাসীর বহু প্রত্যাশিত দাবি এবার বাস্তবে রূপ নিয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দিতে পারবেন বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আধুনিক প্রযুক্তিনির্ভর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৯২ হাজার ১৪৪ জন প্রবাসী ভোটার—যা দিন দিন বাড়ছে।

ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৭৭ হাজার ৩৪৬ জন পুরুষ এবং ১৪ হাজার ৭৯৯ জন নারী ভোটার রয়েছেন। গত ১৯ নভেম্বর নিবন্ধন শুরুর পর থেকেই অ্যাপটি ব্যবহার করে দ্রুত রেজিস্ট্রেশন করছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা।

ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন তিন শ্রেণির ভোটার—প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। নিবন্ধন শেষে ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং ভোটাররা নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাবেন রিটার্নিং কর্মকর্তার কাছে।

এই সুবিধা ইতোমধ্যে চালু হয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইথিওপিয়া, তানজানিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া, চীন, হংকং, আর্জেন্টিনা, তাইওয়ানসহ ৪০টিরও বেশি দেশে। অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসগুলোর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট প্রবাসীদের নিবন্ধনে সহায়তা করা হচ্ছে।

ইসির লক্ষ্য, এবার অন্তত ৫০ লাখ প্রবাসীকে ভোটের আওতায় আনা। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের ভোট গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে এবং রাজনৈতিক ও রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রবাসীদের ভূমিকা নতুন করে মূল্যায়িত হবে।

অনেক প্রবাসী জানান, দূরে থাকলেও দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নেওয়ার সুযোগ তারা দীর্ঘদিন ধরে চেয়ে আসছিলেন। এবার সেই বাধা দূর হওয়ায় ভোটে অংশগ্রহণের উচ্ছ্বাস বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বিশ্বজুড়ে সাড়া, প্রবাসীদের ভোট নিবন্ধনে চমক দেখাল ইসি

প্রকাশের সময় : 12:36:51 pm, Sunday, 30 November 2025