সংবাদ শিরোনাম:

ভূমিকম্পের ঝুঁকি: বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: ড. ইউনূস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:31:41 pm, Monday, 24 November 2025
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সোমবার (২৪ নভেম্বর) তেজগাঁওয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয় অধ্যাপকরা অংশগ্রহণ করেন। বৈঠকের বিষয় ছিল: সাম্প্রতিক ভূমিকম্পের পর ঝুঁকি মূল্যায়ন, জনসচেতনতা, ভবন নিরাপত্তা, জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা এবং ভবিষ্যতের প্রস্তুতি।

ড. ইউনূস বৈঠকে বলেন, “আমরা হাত গুটিয়ে রাখতে চাই না, তবে অবৈজ্ঞানিক কোনো পদক্ষেপও গ্রহণ করব না। বিশেষজ্ঞদের দ্রুত লিখিত পরামর্শ দিন; সরকার কার্যক্রম গ্রহণ করতে প্রস্তুত।” তিনি আরও জানান, বিশেষজ্ঞ কমিটি ও টাস্কফোর্স গঠনের প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে সতর্কতামূলক পদক্ষেপ জরুরি। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপতথ্য, যেমন—৪৮ ঘণ্টার মধ্যে বা ১ মাসের মধ্যে বড় ভূমিকম্প হবে—সেসব গুজবের বিষয়ে জনগণকে সচেতন করা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের ভূমিকম্প প্রবণতা স্বল্প, তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকা জরুরি। অধ্যাপক ড. হুমায়ুন আখতার বলেন, তরুণদের ব্যবহার করে চার স্তরে ন্যাচারাল হ্যাজার্ড প্ল্যান তৈরি ও প্রচার করা হবে। চুয়েটের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ খাতের প্রস্তুতি মূল্যায়ন জরুরি।

এছাড়া, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, ফাটল ধরা ভবনের ছবি সফটওয়্যারের মাধ্যমে সংগ্রহ ও মূল্যায়ন শুরু হয়েছে। ইতোমধ্যেই দুই শতাধিক ভবনের ফাটল ধরা হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ অনুযায়ী দ্রুত টাস্কফোর্স গঠন করা হবে। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন। এছাড়া মহড়া, ভবন মূল্যায়ন, জনসচেতনতা এবং প্রবাসী বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভূমিকম্পের ঝুঁকি: বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: ড. ইউনূস

প্রকাশের সময় : 09:31:41 pm, Monday, 24 November 2025