একই দিনে নির্বাচন–গণভোট: সরকারের চিঠি, ইসির দ্বিমুখী প্রস্তুতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একই দিনে নির্বাচন–গণভোট: সরকারের চিঠি, ইসির দ্বিমুখী প্রস্তুতি

একই দিনে নির্বাচন–গণভোট: সরকারের চিঠি, ইসির দ্বিমুখী প্রস্তুতি




ডেস্ক রিপোর্ট ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই নির্দেশনার ফলে নতুন করে বাড়ছে ইসির প্রস্তুতির পরিধি এবং বাড়ছে প্রশাসনিক চ্যালেঞ্জও। শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে আনফ্রেলের এক কর্মশালায় এ তথ্য তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে গণভোট আয়োজন করা ইসির দায়িত্ব। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের নির্দেশনা আগের কোনো কমিশন কখনও পায়নি। তাই এটি একটি নতুন চ্যালেঞ্জ।” তিনি জানান, গণভোট আইন এখনো প্রণয়ন হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই গণভোট আইন পাস হবে। আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, “আমাদের ওপর জনগণের প্রত্যাশা এখন অনেক বেশি। তারা একটি সম্পূর্ণ স্বচ্ছ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। এই প্রত্যাশা পূরণ করতে পারাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আইন ও বিধি মেনে দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ। “আমাদের একটাই লক্ষ্য—ফ্রি এবং ফেয়ার নির্বাচন। এর কম বেশি কিছু নয়।”

বর্তমান রাজনৈতিক বাস্তবতা খুব মসৃণ না হলেও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তিনি বলেন, “আমাদের রাজনৈতিক নেতারা দায়িত্ববান। নির্বাচন সুষ্ঠু হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।”

ইসি জানায়, নির্বাচন এবং গণভোট—দুই ধরনের ভোটপত্র, ব্যালট বক্স, আলাদা গণনা পদ্ধতি এবং অতিরিক্ত জনবল ব্যবস্থাপনার পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে। একই দিনে দুই গুরুত্বপূর্ণ ভোট আয়োজনের জন্য বাড়তি নিরাপত্তা, প্রযুক্তি ব্যবস্থাপনা ও পর্যবেক্ষক সমন্বয়ও করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD